বেশিরভাগ গ্রামের মানুষ কৃষক। সেই জন্য তাদের কাছে যেতে হবে। সবাইকে ঐকব্যবদ্ধ করতে হবে। কৃষকদের ঐক্যবদ্ধ করতে পারলেই আমরা শক্তিমান হবো বলে মন্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, কৃষিবিদরা যেমন কিংবদন্তি, কৃষকরাও তেমন কিংবদন্তি। সারাবাংলায় কৃষক লীগের সংগঠন গড়ে তুলতে হবে। কৃষকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে। পাশাপাশি অন্যান্য সংগঠনগুলোকেও শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা শক্তিমান হবো।

তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১ আগস্ট থেকে আমরা ৪০ দিনের কর্মসূচি পালন করছি। আমি যখন প্রধানমন্ত্রীর কাছে যখন গেলাম। প্রধানমন্ত্রীকে গিয়ে বললাম, এবার বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী। আমরা এ জন্য ৪০ দিনের কর্মসুচি পালন করব। আওয়ামী লীগের প্রতিটি সংগঠন এবার অত্যন্ত ভাবগাম্ভির্যপর্ণভাবে কর্মসূচি পালন করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।

আয়োজক সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদি্উজ্জামান ডাব্লিউ প্রমূখ।

এমএ