বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে এনে বিচার করতে হবে। লতিফ সিদ্দিকী ধর্ম নিয়ে এবার যা বলেছে তা তার নতুন কথা নয়। এর আগেও সে ধর্ম নিয়ে এ জাতীয় কথা বলেছে।
ডা: এম এ হাদীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসকাবে আজ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মেডিক্যাল শিক্ষা ও ডাক্তার হাদী শীর্ষক স্মরণসভায় তিনি একথা বলেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, লতিফ সিদ্দিকী ধর্ম নিয়ে যা বলেছে তা ফৌজদারি অপরাধ । তার এ অপরাধের দায় প্রধানমন্ত্রীকেও বহন করতে হবে।
তিনি আরো বলেন, পিয়াস করিমের লাশ শহীদ মিনারে আনতে না দেয়া কলুষিত রাজনীতির অংশ।
এএইচ





