মেডিক্যাল চেকআপের জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বিকেল ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু মেডিক্যাল চেকআপের প্রয়োজন রয়েছে। তাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় তিনি বাসা থেকে বের হবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর ছয়দিন পরে ০৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর গত ০৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন ফিরিয়ে আনা হয়। এরপর গত ১৯ জুন তাকে বাসায় নিয়ে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

এমবি