মানবতাবিরোধী আপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে ফাঁসিদণ্ড আপিল বিভাগের বহাল রাখার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল, প্রতিহত করতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
বৃহস্পতিবারের ভোর ৬টা থেকে হরতাল শুরু হলে রাজধানীতে হরতালের তেমন প্রভাব দেখা যাচ্ছে না।
সকাল ১০টা পর্যন্ত রাজধানীতে হরতালের সমর্থনে মিছিল বেশকয়েকটি জায়গায় মিছিলের খবর পাওয়া গেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেওয়া শুরু করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই শাহবাগ মোড়টিতে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
শাহবাগে অবস্থান নেওয়ার বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘জামায়াতের হরতালের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা জামায়াতের হরতাল প্রতিহত করবো।’
তিনি আরো জানান, ‘রাজধানীর পাশাপাশি সরাদেশেই গণজাগনমঞ্চের সদস্যরা হরতাল প্রতিহত করতে রাস্তায় অবস্থান নিয়েছেন। জামায়াত শিবিরের কর্মীরা যাতে রাস্তায় কোন গাড়িতে আগুন না দিতে পারে। সেজন্য তাদের দেখলেই পাকড়াও করে আইনশৃংখলা বাহীনির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এআই





