গত এক বছর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আজকে আমার একটি বিশেষ দিন। এ দিন উপলক্ষে খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত এক বছর কোনো জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। আমি আশা করি, এবার আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে।’

সোমবার সচিবালয়ে নিজ কক্ষে নিজের ৮৩তম জন্মদিন পালন উপলক্ষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এসএইচ