দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ফের টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।
এর আগে শুক্রবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি এ হরতাল চলবে বলে ওই বিবৃতি উল্লেখ করা হয়।
এদিকে ইসলামী ছাত্রশিবিরও সারাদেশে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে।
এআর





