দেশবাসীকে ‘সালাম’ জানিয়েছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান ও তাঁর ছেলে মাসুদ সাঈদী জানিয়েছেন, দেশবাসীকে ‘সালাম’ জানিয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদী এবং দোয়া চেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) মাসুদ সাঈদী তাঁর ফেসবুক আইডিতে এসব তথ্য লিখেছেন।
আইডিতে আরও লিখেছেন, মাওলানা সাঈদী’কে আজ (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাঁর হাঁটু ও কোমড়ের চিকিৎসার জন্য আনা হয়েছিল।
নিম্নে মাসুদ সাঈদীর ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলি ধরা হলো-
“আব্বাকে আজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর হাঁটু ও কোমড়ের চিকিৎসার জন্য এনেছিল। আবার পরবর্তীতে তাকে হাসপাতালে আনতে হবে বলে চিকিৎসকরা জানালেন।
আব্বা সবাইকে সালাম জানিয়েছেন। দোয়া চেয়েছেন।”
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেন।
ওই রায়ের পর সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই আন্দোলনে সাঈদী ভক্তদের প্রাণ হারান শতাধিক।
ঐ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের করা দুটি আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
রায়ের প্রায় সাড়ে ১৫ মাস পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আমৃত্যু কারাদণ্ডের মূল রায়টি লিখেছেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। আর তার সঙ্গে একমত পোষণ করেছেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া তার রায়ে সাঈদীকে খালাস দিয়েছেন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তার রায়ে সাঈদীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।
ওই রায়ের পর থেকেই কাশিমপুর কারাগারে আছেন জামায়াতের বহুল আলোচিত এ নেতা।
এরপর ২০১৬ সালের ১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষ সাঈদীর আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করেন। এতে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড বহাল চেয়ে রিভিউ আবেদন করা হয়। আর ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ আবেদন করেন সাঈদী।
এমবি





