জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রক্তে কেনা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। দেশের উন্নয়ন, অগ্রগতি ও পতাকা নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। গণতন্ত্র আজ ধ্বংসের দ্বার প্রান্তে।
বুধবার সকাল ১০টায় রমনা থানা জামায়াতের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইফসুফ আলী মোল্লা, মুহাম্মদ আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী পূর্ব শিবিরের দফতর সম্পাদক সোহেল রানা মিঠু ও রমনা শিবির সভাপতি সাইয়েদ মোহাম্মদ জুবায়ের প্রমুখ।
আলোচনা শেষে স্বাধীনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]