রাজধানীর মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে অগ্নিকাণ্ডে ও গুলিতে নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের সঙ্গে সাক্ষাত করবেন বিএনপি প্রধান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজকে এই তথ্য জানিয়েছেন।

দলীয় সুত্রে জানা গেছে, সাক্ষাতকালে খালেদা জিয়া হতাহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাবেন ও আর্থিক সহায়তা দেবেন।

উল্লেখ্য, গত শুক্রবার শবে বরাতের শেষ রাতে মিরপুরের কালশীর বিহারি ক্যাম্পে হামলা ও গুলিতে এবং আগুনে পুড়ে ১১জন নিহত হয়।

ঢাকা, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস