১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে লাল সবুজের পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ শুক্রবার সকালে শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত শোভাযাত্রাটি গেন্ডারিয়া রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জুরাইন চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাদরাসা কার্যক্রম সম্পাদক সাদেক বিল্লাহ, মহানগরী সভাপতি রিয়াজ উদ্দিন।

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন জাতি হিসেবে আজ আমরা গর্ববোধ করছি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি। দেশ স্বাধীন হলেও দেশের মানুষ আজও স্বাধীন হতে পরেনি।

তিনি বলেন, আমরা স্বাধীনতার চেতনা লালনের কথা বলছি। কিন্তু স্বাধীনতার মূল উদ্দেশ্য আজও বাস্তবায়ন করতে পারিনি। আজও আমারা দেশ প্রেমিক সৎ ও যোগ্য লোক তৈরি করতে পারিনি, যারা দেশের হয়ে কাজ করবে। তাই ছাত্রশিবির সেই লক্ষ্য বাস্তবায়নের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করছে।

শিবির নেতা আরও বলেন, স্বাধীনতা ঐক্যের প্রতীক, বিভক্তির নয়। কিন্তু আজ কতিপয় লোক দেশকে বিভক্তির দিকে ঠেলে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বিভক্তি দিয়ে কখনো উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন দেশের সার্থে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হই।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন, শিবির নেতা মাসুম সরকার, মুজিবুর রহমান মঞ্জু, আব্দুল মাবুদ সিকদার, তারিক নাসরুল্লাহ, মাহবুব আলম, মাইনুল হাসান হীরা, নুরুজ্জামান, শরীয়তুল্লাহ, ওবায়দুল্লাহ, শহীদুল ইসলাম সোহেল, ইমাম হোসাইন প্রমুখ।

এআই