বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত ব্যবসায়ী নেতা ও তার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আকতার।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তারা নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সন্ধ্যায় আব্দুল আউয়াল মিন্টু এবং গত বুধবার সন্ধ্যায় শাম্মী আকতার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
৮ নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনের বাড়ি থেকে বের হওয়ার সময় আবদুল আউয়াল মিন্টু এবং ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে থেকে শাম্মী আকতারকে আটক করা হয়।
ঢাকা, ২৪ জানুয়ারি,(টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
মুক্তির পরই নেত্রীর সঙ্গে দেখা করতে গেলেন মিন্টু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত ব্যবসায়ী নেতা ও তার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আকতার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তারা নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।





