আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির অবরোধে জনসম্পৃক্ততা নেই, কোথাও অবরোধ নেই। তারা চোরাগোপ্তা হামলা করে মানুষ পুড়িয়ে মারছে। এ অবরোধের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই।
শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
নাসিম বলেন, বিএনপি যা করছে এটা কোনো অবরোধ না। অবরোধের নামে এ ‘অশুভ শক্তি’ মানুষ হত্যার ষড়যন্ত্র।
অবরোধে সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সরকারের এ মন্ত্রী।
বাংলাদেশ ডায়াবেটিক সেবায় দূরশীক্ষণ কর্মসূচির প্রভাব নিয়ে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব হেলথ সাইন্স এর মালেক চৌধুরী একাডেমিক ভবনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ডায়বেটিক সেবা নিয়ে ওই আলোচনা সভায় তিনি বলেন, আমরা বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে পারবোনা কিন্তু রোগমুক্ত করতে পারবো। আমরা আপনাদের (চিকিৎসকদের) সহযোগিতা চাই। এ ব্যাপারে দেশের সব চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেআই





