বাংলাদেশে ৫ জানুয়ারি প্রকৃত অর্থে কোন নির্বাচন হয়নি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমিক দলের ঢাকা মহানগর কাউন্সিলে বক্তৃতাকালে বেগম জিয়া এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমন দাবি করে বেগম জিয়া বলেন, তারা ভয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না।
বেগম জিয়া বলেন, উপজেলা নির্বাচনে মধ্য দিয়ে দেশবাসী দেখেছেন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব নয়।  
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভয়াবহ পরাজয় হতো এটা বুঝতে পেরেই উপজেলা নির্বাচনে পর্যায়ক্রমে অনিয়ম ও কারচুপির মাত্রা বাড়ানো হয়েছে। মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে, ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// কেবি[/b]