নতুন ধারার রাজনীতি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি সম্বলিত রূপকল্প ভিশন-২০৩০ তুলে ধরতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন চলছে।

আজ বুধবার বিকাল ৪ টা ৫৫ মিনিটে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

এর আগে, গত সোমবার ভিশন ২০৩০ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে সর্বসম্মতিক্রমে ভিশন-২০৩০ অনুমোদন করা হয়।

মুস্তাঈন