কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “আমাকে ঠেকাতে গিয়ে নির্বাচন বন্ধ করতে হয়েছে, গামছার জোয়ার আটকাতে গিয়ে এখন নৌকাও আটকা পড়েছে।
যারা ইলেকশনে রেফারীর দায়িত্ব পালন করবে সেই নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীল করার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়ে নিজেরাই প্রতিপক্ষ হয়েছে।”
“আমি এমপি হওয়ার জন্য কালিহাতী উপ-নির্বাচনে প্রার্থী হই নাই, কেউ যেন ভোট ছাড়া আর এমপি হতে না পারে সেটা বন্ধ করতে প্রার্থী হয়েছি।
কালিহাতী উপজেলা আটাবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর আমি প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিলাম। বঙ্গবীর বলেন, “মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করছি, যতদিন মানুষ ভোটাধিকার ফিরে না পাবে ততদিন আমার সংগ্রাম চলতে থাকবে।”
কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত নেতার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বক্তৃতা করেন, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতিক, সখিপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল হালিম লাল প্রমুখ।
এমএ





