জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির পক্ষের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।

সংগঠনের নতুন কমিটির দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানান।

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর থেকেই এ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে আসছে পদবঞ্চিতরা। এ নিয়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

জেইউ/কেএইচ