এই অবৈধ সরকার আজ বিচার ব্যবস্থা ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে গেছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে আজ দুই ধরণের বিচার ব্যবস্থা চালু রয়েছে। একটি হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের জন্য। তারা খুন করেও পার পেয়ে যায়। আর অন্যটি হচ্ছে বিরোধী দলের জন্য। যাদের প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি রা হয। 

রোববার বিকালে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিচারকরা আওয়ামী লীগের ভয়ে সঠিক রায় দিতে পারেন না। কিন্তু আমরা বলে দিতে চাই- আপনারা সঠিকভাবে রায় দিবেন কারও চাপে বিচারকে প্রভাবিত করবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি।

সাবেক প্রধান মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি। আর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা বিচার বিভাগের ওপর ণগ্ন হস্তক্ষেপ করে।

ঢাকা, এমএইচ,২২জুন(টাইমনিউজবিডি.কম)