আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে চলমান সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশনে গিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল।
(আজ) বুধবার সকাল পৌনে ১১ টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছান।





