বিএনপির আন্দোলন বরদাশত করা হবে না। আন্দোলনের নামে সহিংসতা-নৈরাজ্য করলে সরকার কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এর আগে প্রয়াত আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এরপর বনানী গোরস্থানের মসজিদে মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক স্বারষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।
জেএ





