বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
শনিবার রাত পৌনে ৯টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগে ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কাজী জাফর।
বৈঠক শেষে কাজী জাফর ১৮ দলীয় জোটে যোগ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানা গেছে।
বৈঠকে আরো উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুব, আর এ গণি, মির্জা আব্বাস, ড. মঈন খান, বেগম সারোয়ারী রহমান এবং দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গুলশান কার্যালয়ে উপস্থিত রয়েছেন।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাজী জাফর বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছান।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]