সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের প্রথম জানাজা নামাজ যুক্তরাজ্যের লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে সম্পন্ন হয়েছে।  

আজ (শুক্রবার) জুমার নামাজের পর অনুষ্ঠিত জানাজায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডনের স্থানীয় সময় ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

আগামীকাল শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে। ওই দিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে আনিসুল হককে বনানী কবরস্থানে তার ছেলের কবরে দাফন করা হবে।

এমবি