ভারত সরকারের তাবেদারিতে বাংলাদেশ চলবে না। ৫ জানুয়ারির অগণতান্ত্রিক নির্বাচনের কারণে সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান শফিউল আলম প্রধান।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শফিউল আলম আরো বলেন, সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধরের আন্দোলন চললেও তিনি ভ্রুক্ষেপ করছেন না। কারণ ভারত নানাভাবে তাকে ইন্ধন যোগাচ্ছে। সরকারকে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন দেয়ারও আহ্বান জানান জাগপা চেয়ারম্যান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব মো: হানিফ, মেজর (অব মিজানুর রহমান প্রমুখ।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ