বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁয়ের বেঙ্গল স্যুটের ৮২৪ নং কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।
কূটনৈতিক সুত্রে জানা গেছে বৈঠকে তিস্তার পানি বন্টন, সীমান্ত চুক্তি, টিপাইমুখ বাঁধ, বানিজ্য ঘাটতিসহ দুই দেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ঠ ও অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, এম মোর্শেদ খান, উপদেষ্টা রিয়াজ রহমান এবং সাবিহ আহমেদ উপস্থিত আছেন।
সুষমা স্বরাজের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন, পররাষ্ট্র সচিব সুজাতা সিং, পররাষ্ট্র বিষয়ক মূখপাত্র আকবর হোসেন উপস্থিত আছেন।
ঢাকা, এমএইচ, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)