আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে সরকারকে ১৯দিনেরআল্টিমেটামদিয়েছে সম্মিলিত ইসলামি দল সমূহ। তারা সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চুড়ান্ত সময় বেধে দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৮-২৫ ডিসেম্বর পর্যন্ত লতিফ সিদ্দিকীর শাস্তির বিষয়ে সারাদেশে গণসংযোগ, গণসচেতনা সৃষ্টি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়,

১০ ডিসেম্বর সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি পেশ এবং ২৫ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে তারা।

আজ শনিবার দুপুর ১২ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ইসলামি দল সমূহের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ইসলামি দল সমুহের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমান মাদানী, মাওলানা আহমদ আলী কাশেমী, এডভোকেট আব্দুল মোবিন ও মুফতি ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমকে