জামায়াতের সাবেক আমির গোলাম আযমের জানাজা পড়ানোর জন্য সরকারের কাছে দলটির আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর প্যারোলে মুক্তি চাওয়া হবে।
শুক্রবার সকালে গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, গোলাম আযমের করে যাওয়া ওসিয়ত অনুযায়ী তাদের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে। গোলাম আযম মারা যাওয়ার আগে বলে গিয়েছেন তার জানাজা যেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিয়ে পড়ানো হয়।
গোলাম আযম বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকাল ৭টার দিকে তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমির কাছে গোলাম আযমের লাশ হস্তান্তর করা হয়। পরে তার লাশ মগবাজারের বাসায় নেয়া হয়।
জেএ





