গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানের ৭৯ নম্বর রোডের মাথায় পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

যারা‍ হামলায় প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জয়ন্ত সেন, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাভোকেট তাপস পাল, ঢাকা মহানগর পূজাঁ কমিটির সভাপতি জি এল ভৌমিক প্রমুখ।

ওএফ