ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, 'দেশ বিদেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হচ্ছে। তাই নিত্য নতুন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।'
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি আজ দুপর ২টায় রাজধানীর এক মিলনায়তনে সেক্রেটারীয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, 'সিমাহীন শত জুলুম নির্যাতন চালিয়েও দেশ থেকে ইসলামের অগ্রযাত্রাকে দমাতে না পেরে স্বার্থান্বেষী মহল এখন আরও আতঙ্কিত। তাই জুলুম নির্যাতনের পাশাপাশি নিত্য নতুন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন সেই ষড়যন্ত্র আরও বিস্তৃতি হচ্ছে।'
গণমাধ্যমের প্রতি অভিযোগ করে আব্দুল জব্বার বলেন, 'দেশে একের পর এক রহস্যময় ঘটনা ঘটছে। আর ষড়যন্ত্রকারীরা বরাবরই সকল ঘটনা ইসলাম পন্থীদের ঘারে চাপানোর চেষ্টা করে আসছে। আর অনৈতিক ভাবে তাদের সহযোগির ভূমিকা পালন করছে কিছু গণমাধ্যম।'
নেতা কর্মীদের কে সতর্ক থাকার আহ্ববান জানিয়ে তিনি বলেন, যে কোন উস্কানি আস্ফলন ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে হবে। জনগণের কাছে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। সত্যকে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।'
এআই





