পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ মে) এক শুভেচ্ছা বার্তায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, “দেশের এ কঠিন সময়ে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।”

সমাজের সামর্থ্যবানদের উদ্দেশে তিনি বলেন, “আপনার বাড়ির আশপাশে সকল অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা না করলে আপনাদের ঈদ হবে না।”

করোনা পরিস্থিতিতে গ্রামে ঈদ করতে যাওয়ার সময় ফেরিতে ৬ জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “সড়ক- মহাসড়ক, নৌপথে জনগণের ভোগান্তি, হতাহত ও হযবরল অবস্থার জন্য মূলত সরকার দায়ী।”

এমবি