আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পাকিস্তানী এজেন্ট বিএনপি-জামায়াতকে রাজধানীসহ সারাদেশে খুজে পাওয়া যাচ্ছে না। তারা আন্দোলনের ডাক দিয়ে পালিয়ে থাকে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের চত্বরে আয়োজিত সংবাদিকদের এক সভায় একথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিকদের একাংশের নেতা ইকবাল সোবহান চৌধুরী, মন্জুরুল আহসান বুলবুল, সাবান মাহমুদ প্রমুখ।
এদিকে গণতন্ত্রের বিজয় দিবসের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি।
তবে সাড়ে ১০টার পর থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে থাকে। কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান নেয়।
২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
এদিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আশ-পাশের দোকানপাট বন্ধ থাকায় দলীয় অনেককর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'দোকানদার শালারা সব সুবিধাবাদী। ব্যবসার সময় ঠিকই দোকান খোলা রাখে। আর আজ দোকান বন্ধ রেখেছে। এদের সবাইকে উঠিয়ে দেয়া দরকার।'
একে/ এমআর/ এএইচ/ এআর





