আজকে যারা বঙ্গবন্ধুর ভক্ত সেজেছে, তারা সেদিন তার হত্যার পথ প্রশস্ত করেছিল বলে মন্তব্য করেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ১৫ আগস্ট তার হত্যার পর যারা প্রতিবাদ করেছিল, তারা হয়েছিল দুস্কৃতিকারী । কারো কারো জেল, জরিমানা, ফাঁসি হয়েছিল। তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, আমরা কি দুস্কৃতিকারী না দেশপ্রেমিক?
আজ ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'মাফ করবেন। আমি ১৫ আগস্ট ঘর থেকে বের হই না, কিছু খাই না, কারো সাথে দেখা করি না।'
এমবি





