জামায়াতের ব্যথায় ব্যথিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এক জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ স্বত:স্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়েছেন। তিনি এজন্য জনসাধারণকে অভিনন্দনও জানান।
সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, হত্যা ও বিশৃঙ্খলকারীদের কাউকে ছেড়ে দেয়া হবে না।
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপারসন এখন সন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতিতে নেমেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।
কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের ফলে কৃষকরা লাভবান হচ্ছেন বলেও দাবি করেন শেখ হাসিনা।