[b]ঢাকা:[/b] ১৪ দলের আহ্বায়ক মোহাম্মাদ নাসিম বলেছেন, খালেদা জিয়া সোহরাওয়ার্দীতে যে বক্তব্য দিয়েছেন, তার রাষ্ট্রদ্রোহের শামিল। এজন্য খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন,শান্তির জন্য শক্তি প্রয়োগ করা বিজ্ঞানসম্মত। সংখ্যালঘুদের ওপর হামলা করে অশান্তি সৃষ্টি করা হয়েছে। সরকার শান্তি ফিরিয়ে আনতে যৌথ অভিযান চালাচ্ছে। যৌথ অভিযান সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন,খালেদা জিয়া আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যে উক্তি করেছন তা রাষ্ট্রদ্রোহের শামিল। এরজন্য যারা বিএনপিকে পরামর্শ দিচ্ছে তারাই দায়ী। খালেদা জিয়াকে এসব পরামর্শকদের ছাড়তে আহ্বান জানান নাসিম।
তিনি বলেন,জামায়াতই ডুবিয়েছে বিএনপিকে। এই জামায়াতকে চিহ্নিত করেই তাদের সঙ্গ ত্যাগ করার জন্য খালেদা জিয়াকে পরামর্শ দেন নাসিম।
[b]ঢাকা,২৩জানুয়ারি(টইমনিউজবিডি)এসএইচ
[/b]