সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেন, বেগম খালেদা জিয়া বাসা থেকে গুলশানে তার অফিসে এসে নাটক শুরু করেছেন। খালেদা জিয়া ১৯৭৫ সাল থেকে দেশে ষড়যন্ত্র করে আসছেন।
বুধবার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদরের ব্যানারে সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইন অঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছেন।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এবং সম্মিলিত আইনজীবী পরিষদের আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার বলেন, দেশের জনগণ খালেদা জিয়ার এ নাটক ধরে ফেলেছে। ২০দলীয় জোটের ডাকা অবরোধ মুখ থুবেড়ে পড়েছে। আর এ নাটকের অংশ হিসেবেই রিয়াজ রহমানের পায়ে গুলি করা হয়।
আব্দুল বাসেত মজুমদার বলেন, দেশে যেসব নৈরাজ্য, দুর্বৃত্তায়ন ও জঙ্গিবাদ চলছে, আমরা এর প্রতিবাদ জানাই। খালেদা জিয়া গত বছরের মতো এবারও দেশের গণতন্ত্রকে হত্যা করতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য শুরু করেছেন।
মানববন্ধন ও সমাবেশে সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, এফআর খান, বশির আহমেদ, রবিউল আলম বুদু প্রমুখ উপস্থিত ছিলেন।
একে/কেএইচ





