পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে যোগসাজশ ও মুঠোফোনে কথোপকথনকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র বলে দাবি করে বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
বুধবার রাতে দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহিতার এই অভিযোগ করেন একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
তিনি অভিযোগ করেন, বুধবার রাতে একটি গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের এজেন্ট মেহমুদের যে কথোপকথন প্রকাশিত হয়েছে তাতে বোঝা যায় তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন।
ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, বৃহস্পতিবার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ দিকে বিভিন্ন গণমাধ্যমে ড. খন্দকার মোশাররফের ওই কথোপকথন এরই মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। তবে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও এ বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য জানা যায়ানি।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট মেহমুদের মুঠোফোনে কথোপকথন
একটি গণমাধ্যমে প্রকাশ পায়। প্রকাশের পরপরই এটি ভাইরাল হয়ে যায়।
জেড





