স্বাধীনতা বিরোধী অপশক্তির দল আওয়ামী লীগ সরকারকে জব্দ করতে স্পর্শকাতর সব স্থানে আত্মঘাতী ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।

তিনি বলেন, মানবতা, গণতন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ইবলিশ শয়তানের চ্যালারা সাপের ন্যায় বিশ্বাসঘাতক। তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বাসঘাতকদের সকল অপতৎপরতা জেনে নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

শনিবার পাবনার আটঘরিয়া কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ আটঘরিয়া উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি., পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক টুকুসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমআর/এসএইচ