জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখন কোথায়-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাপার সহযোগী সংগঠন যুবসংহতির যুগ্ম-মহাসচিব জহির উদ্দিন বলেছেন, “স্যারতো (এরশাদ) এখন বন্দি।”

আজ (০৯ ডিসেম্বর) রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের জহির উদ্দিন এইকথা জানান। 

ঢাকা-১৭ আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের জন্য লাঙ্গল প্রতীক বরাদ্দের আবেদন জমা দেন জহির উদ্দিন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবসংহতির যুগ্ম-মহাসচিব বলেন, “স্যারতো (এরশাদ) এখন বন্দি। আমি এতটুকুই জানি, এর বেশি বলতে পারছি না।”

তিনি আরও বলেন, “আমরা স্যারের পক্ষে লাঙ্গল প্রতীক বরাদ্দের আবেদনপত্র জমা দিতে এসেছিলাম। সেটি জমা দিয়েছি।”  

এমবি