ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একের পর এক দেশ বিরোধী চুক্তি বাস্তবায়ন করছে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রোবাবার ছাত্রশিবির জামালপুর জেলা শাখা আয়োজিত সাথী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সেক্রেটারি আরও বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগকে লেলিয়ে  দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। অভ্যন্তরীন কোন্দল ও প্রতিপক্ষের উপর পরিচালিত বর্বর হত্যাজজ্ঞে বিশ্ববিদ্যালয়গুলো আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। অথচ বরাবরই তার দায়ভার শিবির উপর চাপানোর ঘৃন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু দেশের জনগণ ও ছাত্রসমাজ এ মিথ্যাচার ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। যত অপপ্রচারই চালানো হোক না কেন জনগণ তা বিশ্বাস করে না।
জেলা সভাপতি আছিমুল ইসলামের পরিচালনায় ও সেক্রেটারি মুহাম্মদ আলীর ব্যবস্থাপনায় অুনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় তথ্য সম্পাদক শরীফ রায়হান, জেলা আমীর অধ্যক্ষ আ.ফ.ম নূরুল ইসলাম, জেলা সেক্রেটারী অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক এড.মুজিবুর রহমান, ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি এড. আব্দুল আওয়াল, সাবেক জেলা সভাপতি আল ইমরান সূজন, সুলতান মাহমুদ প্রমূখ।
[b]জামালপুর, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]