বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও পশ্চিম থানার মজলিশে সূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পিতা মৌলভী মোহাম্মদ ইসহাক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, খিলগাঁও পশ্চিম থানা আমীর এস এম জুয়েল ও খিলগাঁও পুর্ব থানা আমীর আব্দুর রহমান সাজু এক যৌথ শোকবার্তায় মরহুম রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি নেতৃবৃন্দরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মৌলভী মোহাম্মদ ইসহাক মঙ্গলবার দিবাগত রাত ৯:৩০মিনিটে বরিশাল শেরে বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কর্মজীবনে রাজারবাগ পুলিশ লাইন মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। (প্রেস রিলিজ)
জেড





