গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপি নেতা মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন।

মওদুদকে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া চলছে। ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খুব শিগগিরই তাকে সেখানে নেয়া হবে বলেও জানান সুজন।

এআইজে