আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আজ (শনিবার) বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে টিভি মনিটরিং-এর মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলটির নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এমআই





