অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সর্বদলীয় মঞ্চ।
ঐতিহাসিক ছিটমহল সফর ও স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে করার সিদ্ধান্ত নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বক্তারা।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বদলীয় মঞ্চ এর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন তৃর্ণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি করলে তা হবে এক বড় অর্জন।
বক্তারা আরও বলেন, ব্রিটেন, ভারতসহ দুনিয়ার বেশিরভাগ গণতান্ত্রিক দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠানের বিধান আছে।
আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-গণ-অধিকার পার্টির সভাপতি মো. হোসেন মোল্লা, জাগো বাঙ্গালীর চেয়ারম্যান মেজর (অব) ডা. শেখ হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা নওশের আলী, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান জাফরুল্লা চৌধুরী প্রমুখ।
এমএ





