রাজধানীতে ইসলামী ছাত্রী সংস্থার ২১ সদস্যকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় ধনিয়ার নূরপুরে পাঁচতলা ভবনের দোতলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে কদমতলী থানার ওসি এম এ জলিল জানান।
তিনি জানান, প্রয়াত জামাত নেতা মোয়াজ্জেম হোসেনের বাড়ি এটি। এই বাসায় বসে তারা সরকারবিরোধী কর্মকা- চালানোর বিষয়ে বৈঠক করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ছাত্রী সংস্থার নেতাকর্মীদের সঙ্গে দুইজন বয়স্ক মহিলাকে থানায় আনা হয়েছে জানিয়ে ওসি বলেন, তারা এই বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন। তাদের বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এমবি





