গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল শুরু হয়েছে।
শনিবার বেলা ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ মিছিল মগবাজার চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
এর আগে মিছিলে অংশ নিতে কালো পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে ২০ দলীয় জোট কালো পতাকা মিছিলের জন্য ইতোমধ্যেই মহানগর পুলিশের অনুমতি পেয়েছে এ জোট। শুক্রবার সন্ধ্যায় ডিএমপির উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান এই অনুমতির কথা জোটের নেতাদের জানিয়ে দেন।
এদিকে, কালো পতাকা মিছিলকে ঘিরে শনিবার সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকের পুলিশ অবস্থান নিয়েছে।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





