শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নারীদের সমতাভিত্তিক উন্নয়নে চাই পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মানুষকে মানুষ হিসেবে দেখার যোগ্যতা অর্জন করতে হবে। স্ত্রীকে স্ত্রী, বন্ধুকে বন্ধু, মাকে মা, বোনকে বোন হিসেবে দেখার যোগ্যতা অর্জন করতে হবে পুরুষদেরই।’
রবিবার বিকেলে বাংলা একাডেমির মিলনায়তনে টিআইবি আয়োজিত দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘নারীদের সমতা নির্ধারণ করতে হলে তিনটি বিষয় নির্ধারণ করতে হবে। প্রথমটি নারীর মর্যাদা, দ্বিতীয়টি নারীর অধিকার, সবশেষে নারীর ক্ষমতায়ন। আর এ তিনটি বিষয়কে নিশ্চিত করতে হলে চাই পুরুষদের কার্যকরি অংশগ্রহণ।’
তিনি বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলন, সামাজিক মর্যাদা দানসহ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিশেষ অতিথি টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ-এর মহাসচিব সেলিনা হোসেন, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন-এর পরিচালক রিজওয়ান-উল-আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা হেলাল মেহতাব প্রমুখ।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে'