শিশু থেকে ৮০ বছর বয়সের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। হত্যা খুন রাহাজানি শিশু নির্যাতন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
দেশ একটি পৈশাচিক হত্যার দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য(অব:) লে: জে: মাহবুবুর রহমান।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘রাজনৈতিক সংকট সামাধানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে নির্বাচনের বিকল্প নাই’শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের চলমান সংকটকে রাজনৈতিক ও গণতন্ত্রের সংকট উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আর এ সংকটের সৃষ্টি হয়েছে ৫ জানুয়ারি ভূয়া নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার উপর বিরাট আঘাত করা হয়েছে।
চলমান সংকট দিন যত যাচ্ছে তীব্র থেকে তীব্র হচ্ছে। এ সংকট থেকে বের হওয়ার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার। যেখানে সব দলের অংশ গ্রহণ থাকবে। এর বাইরে গোজামিলের রাজনীতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, অর্থনীতি সহ-বাংলাদেশের সকল ক্ষেত্রে আজ সমস্যায় জর্জরিত। বিদেশীরা আজকে বাংলাদেশে বিনিয়োগ করতে বিশ্বাস পাচ্ছে না।
আলোচনা সভায় অংশ নিয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, আপনি (শেখ হাসিনা) কোন ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন। আপনার ইতিহাস চক্রান্তের ইতিহাস। চক্রান্ত্রের গর্ভেই আপনার জন্ম।
তিনি বলেন, আওয়ামী লীগের দুটি ধারা আছে একটা ভারতীয় লীগ অন্যটি আ.লীগ। ভারতীয় লীগের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।
তিনি আরো বলেন,দেশে একটিই সংকট তা হল রক্ত পিপাসু শেখ হাসিনা। কারন তার আচরণই প্রমাণ করে তিনি বাংলাদেশের সরকার নয়।তিনি ভিনদেশীদের চক্রান্তর ফসল।
আয়োজক সংগঠেনর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
এমএ/এসএইচ





