সরকারকে ভারত থেকে গণতন্ত্র শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেঃ জেঃ(অবঃ)মাহবুবুর রহমান।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা কর্মীর মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ভারতের নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনার কারও বিরুদ্ধেই কোন অভিযোগ নাই। সরকারের উচিত তাদের কাছ থেকে শিক্ষা আমাদের শিক্ষা নেওয়া।

বিএনপির এই জৈষ্ঠ্য নেতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়তো শুধু নিতেই আসছেন না,তিনি দিতেও আসছেন। আমরা চাই তার এই সফরে বাণিজ্য সমস্যা,সীমান্তে হত্যাবন্ধ,পানির ন্যায্য হিস্যা আদায় সহ সকল সমস্যার সমাধান হবে।

ভারতের সাথে যুক্ত বিভিন্ন নদীর কথা ‍উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি পানির অপর নাম জীবন, এবং নদীকে স্রোতসিনী বলা হয়। আমরা আবেদন জানাই টিপাই মুখ বাঁধ সহ ভারত সরকার নদীর গতি পথ পরিবর্তন করে মরুভূমি করার যেই সব প্রকল্প নিয়েছে সেই সব প্রকল্প থেকে সরে আসবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যেই সরকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে, তাদর জনগণের প্রতি দায়ববন্ধতা থাকে। তা না হলে এটা চোরাবালির মত।

বিএনপির অসংখ্য নেতা-কর্মী বিভিন্ন মামলার আসামী ১৬৫২০ জন নেতা-কর্মী জেল হাজতে রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের এই সব জুলুম,অত্যাচারের প্রতি নিন্দা জানাই।

সাগরে ভাসমান বাংলাদেশি অভিবাসি সম্পর্কে তিনি বলেন, আজকে আমাদের মা-বোনও ভাইকে সাগরে ছুড়ে ফেলা হচ্ছে। তাদের রক্ষা করার দায়িত্ব সরকারের হলেও তারা নির্বাক ভূমিকা পালন করছে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষও শিশুদের সাগরে ফেলে মারা হচ্ছে তার পরও বিশ্ব বিবেক,আন্তর্জাতিক সম্প্রদায় কিছুই করছে না। সরকার জাতিসংঘের কাছে দাবি তুলতে পারতো। উদ্যোগ নিতে পারতো,কিন্তু কিছুই করতে পারেনি সরকার।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ।

এমএ/এসএইচ