ঢাকা-৩ আসনে ধানের শীষের প্রচারণা কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা চালিয়েছে সরকারি দলের নেতাকর্মীরা। এসময় তিনিসহ, তাঁর অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন।

আজ (২৫ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া কদমতলী চৌরাস্তা এলাকায় গেলে তাঁর ওপর এই হামলার ঘটনা ঘটে।

হামলার এই তথ্য নিশ্চিত করেন গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারি মো. শাহিন আলম বলেন, জিঞ্জিরা ইউনিয়ন এলাকায় প্রচারণা চালানোর সময় কদমতলী চৌরাস্তা এলাকায় গেলে হামলা চালায় সরকারি দলের সমর্থকরা। এতে তিনি মাথায় আঘাত পান। এখন রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এমবি