বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়া।
আগামী সোমবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০ দলীয় জোটের একটি নির্ভরযোগ্য সূত্র টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৈঠকে আগামী দিনের নির্দলীয় সরকারের দাবীতে চলমান আন্দোলন পরিকল্পনার কৌশল প্রণয়ন ও জোটের করণীয় নির্ধারনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
ঢাকা, এমএইচ, ০৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম





