সাম্প্রদায়িক অশুভ শক্তি যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত এ দেশকে মেনে নিতে পারেনি,তারাই বারবার সাম্প্রদায়িক হামলা করছে। এদেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছে তারা বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি হরিসভা প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে বসন্ত বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন,পুলিশ সুপার মো: মজিদ আলী,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির,পৌর মেয়র আফজাল হোসেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক রুহুল আমিন রিজভী প্রমুখ।
আলোচনা শেষে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বারবার সাম্প্রদায়িক হামলা করেছে: আমু
সাম্প্রদায়িক অশুভ শক্তি যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত এ দেশকে মেনে নিতে পারেনি,তারাই বারবার সাম্প্রদায়িক হামলা করছে। এদেশকে পাকিস্তান-আফগানিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে





