যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইতিহাস সাক্ষী যুগে-যুগে কালে-কালে যুবকদের হাত ধরেই সমাজ পরিবর্তন ও সংস্কার হয়েছে। যুবকদের শক্তি অদম্য।
তারা সমাজ গড়তেও পারে, আবার তা ভাঙতেও পারে। যুব সমাজ যদি সমাজের সকল অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে কাজ করে তবে পৃথিবীর কোনো অপশক্তিই তাদের দমাতে পারবে না, ইনশাআল্লাহ।
তাই তিনি ইসলামী সমাজ বিনির্মাণে যুবকদের অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় যুবকদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমির আবুল হাসান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গনি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল, তরুণ আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।





